তারকা ক্রিকেটার মিচেল মার্শকে হারালো অস্ট্রেলিয়া
ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি প্রবণ ক্রিকেটার মার্শ। প্রতি বছর মাঠের বাইরেই বেশি সময় কাটাতে হয় স্টাইলিশ এই অলরাউন্ডারকে। যদিও মার্শের এবারের ইনজুরি বেশি গুরুতর নয়।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্শের পুরোপুরি সার্ভিস পেতেই চলমান জিম্বাবুয়ে সিরিজ এবং পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে তাকে বিবেচনা করছে না দল। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সিরিজে দলে ফিরবেন মার্শ।
মার্শের ইনজুরি প্রসঙ্গে সতীর্থ স্টিভ স্মিথ বলেন, 'এটা মার্শের জন্য আদর্শ নয়। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে সে দারুণ সময় কাটাচ্ছিল। অলরাউন্ডার হিসেবে সে আমাদের দলে বড় অংশই ছিল।'
'মার্শের জন্য ব্যাপারটা হতাশার। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সে আমাদের দলের অনেক বড় অংশ জুড়ে ছিল, আমি নিশ্চিত এই বছরও তাকে ঘিরে আমাদের বড় পরিকল্পনা আছে। সুতরাং আমাদের প্রাধান্য হচ্ছে তাকে সুস্থভাবে ফিরে পাওয়া।'
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে নিয়মিতই তিন নম্বরে ব্যাটিং করে থাকেন মার্শ। এছাড়া পেস বোলিংয়েও দলকে গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা