ম্যাচ হারার পরও যে ক্রিকেটারকে প্রশংসায় ভাসালেন সাকিব
টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের উইকেটের যে মিছিল শুরু হয়েছিল, সেই ধারা বজায় থাকলে টাইগারদের অলআউট হয়ে যেতে খুব বেশি সময় লাগত না! দলীয় ৫৩ রানে আফিফ হোসেন আউট হয়ে গেলে ক্রিজে নামেন সৈকত। সেখান থেকে শেষ পর্যন্ত দলের হাল ধরার পাশাপাশি সম্মানজনক স্কোরও এনে দেন তিনি। ৩১ বলে তার ইনিংসটিতে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার।
আফগানিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ জয়ের পথেই ছিল। মুস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন দুটি খরুচে ওভার না করলে হয়তো জয়ও পেয়ে যেত টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ১৭তম ওভারে ফিজ ১৭ ও ১৮তম ওভারে সাইফ ২২ রান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ নবি বাহিনীর দিকে। ফল, বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হার দিয়ে। তবুও সৈকতের প্রশংসা করতে কার্পণ্য করেননি সাকিব।
ম্যাচ শেষে সাকিব সৈকতের প্রশংসা করার পাশাপাশি অন্যদের ব্যর্থতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘মোসাদ্দেক খুব ভালো খেলেছে। কিন্তু আমাদেরও তাতে অবদান রাখা উচিত ছিল। নাজিবউল্লাহ জাদরান ভয়ংকর হয়ে উঠবে, এটা আগেই ভেবেছিলাম। তবে ওদের যখন ৬ ওভারে ৬০ রানের দরকার ছিল, তখনও আমরা ম্যাচে ছিলাম।’
আফগানিস্তানের প্রশংসা করে সাকিব আরও বলেন, ‘আপনি যখন প্রথম ৭-৮ ওভারে ৪টা উইকেট হারিয়ে ফেলবেন, তখন ব্যাপারটা কঠিন হয়ে যাবে। সব ক্রেডিট আফগানিস্তানের। টি-টোয়েন্টির খেলায় শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা