৮৮ বলে ম্যাচ জিতে ওয়ানডে ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে তবু ২০০ রান করে হেরেছিল ৫ উইকেটে। এবার মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
অস্ট্রেলিয়ার ম্যাচটি জিততে খেলতে হয়েছে মাত্র ৮৮ বল। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে হাতে রেখেই জিতে নিলো স্বাগতিকরা।
টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে অতিথিরা। ১৪ রানে তাদের ৩ উইকেট তুলে নেন অসি গতিতারকা।
মাঝে শন উইলিয়ামস (৪৫ বলে ২৯) আর সিকান্দার রাজা (৩৭ বলে ১৭) যা একটু প্রতিরোধ গড়েছিলেন। বাকিরা তো দাঁড়াতেই পারেননি। ২৭.৫ ওভারেই ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
৩টি করে উইকেট নেন স্টার্ক আর অ্যাডাম জাম্পা। ২ উইকেট শিকার ক্যামেরুন গ্রিনের।
জবাবে ইনিংসের তৃতীয় ওভারেই ১৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়াও। পেসার এনগারাভা তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার (৯ বলে ১৩) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৬ বলে ১)।
তবে এরপর আর জিম্বাবুয়েকে মাথায় চড়ে বসতে দেননি স্টিভেন স্মিথ আর অ্যালেক্স কারে। ৮৪ রানের জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন তারা। স্মিথ ৪৭ আর কারে ২৬ রানে অপরাজিত থাকেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন