বিগ ব্যাশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার
বিগ ব্যাশে কয়েক দিন আগেই ডাক পান ডি গ্র্যান্ডহোম। ড্রাফটে অ্যাডিলেড স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছিল এই অলরাউন্ডারকে। যদিও এনজেডসি'র চুক্তিতে থাকার কারণে বিগ ব্যাশে খেলার সম্ভাবনা কমই ছিল তার।
কেননা এনজেডসি'র চুক্তিতে থাকা অবস্থায় সবকিছুর আগে ক্রিকেটারদের জাতীয় দল ও ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ।
একই সময়ে পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা নিউজিল্যান্ডের। আবার জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশ। এনজেডসি'র অধীনে থাকলে এই দুটো জায়গায় অবশ্যই খেলতে হতো ডি গ্র্যান্ডহোমকে।
এনজেডসি গ্র্যান্ডহোমের বিবৃতি দিয়ে বলেছে, ‘মানতে হবে আমি আগের মতো তরুণ নই। অনেক চোট থাকায় অনুশীলনও দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এবং আমার পরিবার বেড়ে উঠছে, ক্রিকেট ছাড়ার পর ভবিষ্যৎ কী হবে, সেটাও তো বুঝতে হবে। শেষ কিছু সপ্তাহে এসব বিষয়ে আমি অনেক চিন্তা করেছি। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত। আমি মনে করি, আমার এখনই বিদায় নেওয়ার সময়।’
ডি গ্র্যান্ড হোমের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেডও। ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ডি গ্র্যান্ডহোম। এরপর নিউজিল্যান্ডের হয়ে ২৯টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি খেলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা