হারার পরই আসল কারণ খুঁজে পেলেন সাকিব আল হাসান
শোচনীয় পরাজয়ের পর ম্যাচের শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, “আপনি প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে ম্যাচে ফেরাটা সবসময় কঠিন। উইকেট বিবেচনায় আমরা ১০-১৫ রান কম করেছি। তবে আমি মনে করি বোলাররা দারুণ পারফর্ম করে আমাদের খেলায় ফিরিয়ে আনতে পারে। তারা অসাধারণ বোলিং করেছে। প্রথম ১৫ ওভার দারুণ কেটেছে বোলারদের। কিন্তু আফগানিস্তানকে কৃতিত্ব দিতেই হয়, তারা সত্যিই ভালো খেলে জয় নিজেদের করে নিয়েছে। পরের ৩-৪ ওভারেই তারা আমাদের থেকে ম্যাচটি বের করে নিয়েছে।”
আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহর প্রশংসা করেন সাকিব। বললেন, “এটা বলতেই হয় নাজিবুল্লাহ একজন বিপজ্জনক খেলোয়াড়। আমরা ভেবেছিলাম এই ধরনের উইকেটে আমরা ভালো পারফর্ম করব। কিন্তু তারা (আফাগানিস্তানের ব্যাটসম্যান) দারুণ ব্যাটিং করেছে। এটা তাদের কৃতিত্ব।” এই হারের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে গ্রুপের শেষ ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সেই ম্যাচটা যারাই জিতবে তারাই শেষ চারে জায়গা করে নেবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন