যুক্তরাষ্ট্রে চলে গেলেন দেশের অবহেলিত তিন ক্রিকেটার
যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের জাতীয় দলের ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, সোহরাওয়ার্দী শুভ, তাপস বৈশ্য, ইলিয়াস সানী আরও অনেকে।
দুই দিন আগে হ্যামটরমিক সিটির গেইট অব কলম্বাসের হলরুমে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠান করা হয়। এবারই অবশ্য প্রথম আসর নয়, এর আগেও অনুষ্ঠিত হয়েছিল মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট।
এবারের আসরে দশটি দল নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে আসা ক্রিকেট তারকারা অংশ নেবেন এই ক্রিকেট টুর্নামেন্টে। ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটি।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, এশিয়া ইউনাইটেড, লন্ডন রাইডারস, মিশিগান চিতাস, মটরসিটি ইউনাইটেড, জর্জিয়া টাইগারস, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগারস অব ইউএসএ, টারমিনেটরস সিসি।
৫৫ হাজার ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে বাংলাদেশি অন্যান্য ক্রিকেটারের মধ্যে রয়েছেন আরিফুল হক, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা