বাংলাদেশ বনাম পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজের চূড়ান্ত সময় সূচি ঘোষণা
দেশে ফিরে বেশ কয়েকদিন বিশ্রামে থাকবে জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ১২ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেবে ক্রিকেটাররা। এর দুই একদিনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।
তবে তার আগে সেই দল নিয়ে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। সেই সিরিজ খেলতে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল দেশটি।
৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন টাইগাররা।
এর পর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 24updatenews ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
বাংলাদেশ-পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)
বাংলাদেশ-পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)
ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব