রশিদ খানের এমন দিন আসেনি আগে, শ্রীলঙ্কার ব্যাটারদের হাতে খেলো ধুমধাড়কা মার
দল তো হেরেছেই। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে বেদম মারও খেয়েছেন রশিদ খান। একটি উইকেট নিলেও ৪ ওভারে প্রায় দশের কাছাকাছি গড়ে তিনি খরচ করেন ৩৯ রান।
আরব আমিরাতের মাটিতে এর আগে রশিদের সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডটি ছিল ভারতের বিপক্ষে। ২০২১ সালে আবুধাবিতে ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই লেগি।
এই তালিকায় তৃতীয় স্থানে আছে জিম্বাবুয়ের বিপক্ষে সেই বছরেরই একটি ম্যাচ। আবুধাবিতে সে ম্যাচে ৩ ওভারে ৩ উইকেট নিলেও ৩০ রান দিয়েছিলেন রশিদ।
টি-টোয়েন্টিতে মাত্র ৬.২১ ইকোনমিতে ৬৯ ম্যাচে ১১৬ উইকেট নিয়েছেন রশিদ। এই ফরম্যাটে তার সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডটিও জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে বুলাওয়েতে ৪ ওভার বল করে ৫২ রানে এক উইকেট নিয়েছিলেন রশিদ।
টি-টোয়েন্টিতে আর মাত্র একবারই পঞ্চাশের ওপর রান খরচ করেছেন আফগান এই লেগস্পিনার। ২০১৬ সালে ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওভারে ৫১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা