বার্সার হ্যাট্রিক, রিয়ালের চারে ৪
রিয়ালের এই জয়রথের পাশাপাশি জয়ের দেখা পাচ্ছে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। কাতালান ক্লাবটি শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে ৩-০ গোল ব্যবধানের জয় দেখেছে। প্রথম ম্যাচে ড্র করার পর হ্যাট্রিক জয় পেয়েছে রবার্ট লেভানদোভস্কিরা।
সেভিয়ার মাঠে আধিপত্য দেখিয়ে জয় পেয়েছে বার্সা। ৫৫ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি ১৮টি আক্রমণে সেভিয়াকে ব্যতিব্যস্ত করে রেখেছিল কাতালান ক্লাবটি। দলটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা ম্যাচের ২১তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন।
এরপর লেভানদোভস্কির বার্সার জার্সিতে পঞ্চম গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। সেভিয়ার জালে বার্সার পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করেন এরিক গার্সিয়া। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সা।
এদিকে চার ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে বেতিসের বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়ে দিলেও দুটির বেশি গোল পায়নি রিয়াল। যেখানে প্রথম গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে।
ম্যাচের নবম মিনিটে গোল পায় এই ব্রাজিলিয়ান উঠতি তারকা। এর ৮ মিনিট পর অবশ্য বেতিসের সার্জিও ক্যানালেস গোল করলে প্রথমার্ধে সমতায় শেষ করতে হয় দুই দলকে।
খেলার দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোসদের আরেক ব্রাজিলিয়ান উঠতি তারকা রদ্রিগোর গোলে জয় নিশ্চিত করে রিয়াল। ম্যাচের ৬৫তম মিনিটে রদ্রিগোর বেতিসের জালে বল জড়ালে ২-১ গোল ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এই ব্যবধান নিয়েই জয় পায় রিয়াল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল