মুশফিককে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন তামিম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেও টেস্ট, ওয়ানডে এবং ঘরোয়া টি-টোয়েন্টি খেলে যাবেন বলে জানান ওই পোস্টে।
তার এমন বিদায়ে অভিনন্দন জানিয়েছেন বন্ধু ও সতীর্থ তামিম ইকবাল। এই ফরম্যাট থেকে বছরখানিক আগেই সরে যাওয়া তামিম লিখেছেন, ‘১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনও ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার।’
তামিমের প্রত্যাশা ওয়ানডে আর টেস্টে আরও অনেক কিছু দেবেন মুশফিক। এ নিয়ে লিখেছেন, ‘টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। এরপর ১৬ বছরের ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ১৫০০ রান করে থামলেন মুশফিক। এই সময়ে এই ফরম্যাটে ৭২টি ডিসমিসালও করেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০২ ম্যাচ খেলেছেন মুশফিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live