ইচ্ছে থাকলেও উপায় নাই বিসিবির কাছে
সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের বিদায় বলাকে ভালো চোখে দেখছেন না জালাল ইউনুস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন অন্য আর দশটা বোর্ডের মতো ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় জানাতে পারছে না? মুশফিকের অবসর ইস্যুতে সেই প্রশ্নের জটলা খুললেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের অবসর ঘোষণাকে ইঙ্গিত করে তিনি বলেন, “এই ধরনের অবসর না হলে ভালো। প্রতিটি দেশে দেখবেন- অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যখন কোনো প্লেয়ার অবসরের সিদ্ধান্ত নেয়, আস্তে আস্তে ক্যারিয়ার তাদের শেষের দিকে চলে আসে তারা কিন্তু ছয় মাস বা এক বছর আগে বলে দেয়, অমুক সিরিজে শেষ ম্যাচ হবে আমার। আমি তারপর অবসরে যাব।”
এরপর তিনি দেশের ক্রিকেটারদের উদ্দেশে বলেন, “কোনো প্লেয়ার যদি মনে করে আমি এতদিন পর্যন্ত খেলব, এই সিরিজের পর অথবা এই সালে আমি অবসরে যাব। তাহলে আমরা সম্মানের সাথে তাদের অবসরটা একসেপ্ট করতে পারি, সম্মানের সাথে তাদের আমরা বিদায় জানাতে পারি।"
জালাল ইউনুসের বক্তব্যে স্পষ্ট, বিসিবির ইচ্ছে থাকলেও হুট করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসর ঘোষণা করায় সেরকম আয়োজন ছাড়াই দেশের ক্রিকেটের তারকাদের বিদায় বলতে হচ্ছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটা (মাঠ থেকে বিদায়) হয়ে থাকে না, কারণ তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেয়, এতে জিনিসটা বেশ অগোছালো থাকে। তাদের সাথে ভালোভাবে কমিউনিকেশনটাও হয় না তখন। আমরা যদি আগে থেকেই জেনে থাকি, তাহলে যোগাযোগ করলে আমরা ঐভাবে ব্যবস্থা করতে পারি৷ কিন্তু সেই কাজগুলো হচ্ছে না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে