একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন: মুশফিক
এসব সমালোচনার মধেই নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন মুশফিক। গতকাল রবিবার ফেসবুক পেজে পোস্ট দিয়ে কুড়ি ওভারের আন্তর্জাতিক ফরম্যাট থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। তাতে ১৫ বছর ২৭৭ দিনের টি২০ ক্যারিয়ার থামল মি. ডিপেন্ডেবলখ্যাত তারকার।
এদিকে মুশফিকের এ ঘোষণার পর থেকে ক্রিকেটমহল তোলপাড়। তার অবসরের সিদ্ধান্ত ঠিক না বেঠিক— এ নিয়েই চলে দিনভর আলোচনা। তবে মুশফিকের মাঠের সতীর্থরা এ আলোচনায় না গিয়ে তাকে বিদায়ী সম্ভাষণ জানিয়েছেন। বাকি দুই ফরম্যাটের জন্য জানিয়েছেন শুভকামনা।
তবে বেদনার ছাপ ফুটে উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের বার্তায়। মুশফিকের এই ঘোষণায় তার হৃদয় ভেঙেছে বলে জানিয়েছেন টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক। সেটি হওয়ারই কথা। একে তো মুশফিক টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুউল্লাহর অধিনায়কত্বে। তার ওপর পারিবারিক বন্ধনেও আবদ্ধ দুজন।
এদিকে ১২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন— ‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা শুনে আমার মন ভেঙে গেছে। তবে টি-টোয়েন্টির ক্যারিয়ার ও অর্জনের জন্য তোমায় সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টি খেলাটা আনন্দদায়ক ছিল। তোমার কাজের নীতি সব সময়ই যে কোনো সংস্করণেই অনুপ্রেরণা দিয়ে যাবে।’
এদিকে মাহমুদউল্লাহর এ প্রতিক্রিয়ার কৃতজ্ঞতার অভিব্যক্তিতে উত্তরও দিয়েছেন মুশফিক। লিখেছেন— ‘সব সময় আমার পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন।’ শেষ লাইনটিতে মুশফিক কী বার্তা দিলেন তা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে শোরগোল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা