এশিয়া কাপের মধ্যেই মুশফিক বিদায় বললে খারাপ হতো না: রাজ্জাক
গত কয়েক মাস ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাজে ফর্মের কারণে সমালোচিত হচ্ছিলেন মুশফিক। ব্যাট হাতে ধীরগতির ইনিংসের পাশাপাশি গ্লাভস হাতেও সুবিধা করতে পারছিলেন না তিনি। সর্বশেষ এশিয়া কাপেও দুই বিভাগেই পারফর্ম করতে ব্যর্থ ছিলেন মুশফিক।
এমনকি গত এক বছরে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬.৭৬ গড় আর ৯২.৩৭ স্ট্রাইকরেটে স্রেফ ২১৮ রান করেছেন মুশফিক। তার পুরো টি-টোয়েন্টি পরিসংখ্যানও হতাশাময়। ১০১ ম্যাচ খেলে ১৯.৪৮ গড় আর ১১৫.০৩ স্ট্রাইকরেটে করেছেন ১৫০০ রান।
রাজ্জাক বলেন, 'আমি মনে করি মাঠ থেকে বিদায় নিতে পারলে তো খুবই ভালো। যেই জাতীয় দলে খেলে সেই কিছু না কিছু করেছে, অবশ্যই সবাই মাঠ থেকে বিদায় নেওয়া ডিজার্ভ করে। এটা যার যার সিদ্ধান্ত। মুশফিক তার সিদ্ধান্ত এভাবে জানিয়েছে। যদি তার মনে অবসরের চিন্তা এসে থাকবে তাহলে এশিয়া কাপের মধ্যে বলে দিলে খারাপ হতো না। যেহেতু সে এটা বলবেই।'
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকের বিদায় নিয়ে গণমাধ্যমকে রাজ্জাক বলেন, মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতিটা চালু করার সুযোগ ছিল মুশফিকের সামনে। বাংলাদেশের ক্রিকেটে এমন সংস্কৃতি চালু হলে এটা দেশের ক্রিকেটের জন্যই ভালো হবে।
বিসিবির এ নির্বাচক বলেন, 'বলার যদি ইচ্ছা ছিল ম্যাচের মধ্যে বললে খারাপ হতো না। সংস্কৃতিটা চালু হতো। আমরা দেখেছি অন্য দেশের বড় বড় খেলোয়াড়রা মাঠ থেকে ধন্যবাদ জানিয়ে দেয়। আমাদেরও এই সংস্কৃতিটা হলে ভালো হয়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা