হারলে বাদ এমন শঙ্কা নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত
এই ম্যাচে হারলে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে ভারতের। একটাই সম্ভাবনা থাকবে, যদি অন্য দলগুলোকে রানরেটে পেছনে ফেলতে পারে। তবে সেটার জন্য তো তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। ভারত নিশ্চয়ই চাইবে না, এমন বিপদের মুখে নিজেদের ফেলতে।
শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপ টুর্নামেন্টটি শুরু করেছিল যাচ্ছেতাইভাবে। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল লঙ্কানরা।
তবে এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দাসুন শানাকার দল। বাংলাদেশের বিপক্ষে ১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করে বাঁচামরার লড়াই জেতে। সুপার ফোরে এসে আফগানিস্তানের ১৭৬ রানের লক্ষ্যও টপকে যায় সহজে।
অন্যদিকে গ্রুপপর্বে পাকিস্তান আর হংকংকে হারালেও সুপার ফোরে এসে প্রথম ম্যাচেই ধাক্কা খায় ভারত। রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারে ৫ উইকেটে আর ১ বল বাকি থাকতে।
বাঁচামরার লড়াইয়ে তাই চাপে ভারতই। শ্রীলঙ্কা বরং প্রথম ম্যাচ জেতায় থাকবে উজ্জীবিত। মাত্র একটি হারই শেষ করে দিতে পারে এশিয়া কাপে সর্বাধিক চ্যাম্পিয়ন হওয়া ভারতের মিশন। রোহিত শর্মার দল কি পারবে সেই চ্যালেঞ্জ উৎড়ে যেতে?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা