হঠাৎ মুস্তাফিজকে বিশেষ বার্তা দিল দিল্লি ক্যাপিটালস
মোস্তাফিজ তার ক্যারিয়ারের শুরুতে যে চমক দেখিয়েছেন, তা অনেক কিংবদন্তি বোলারও করে দেখাতে পারেননি। মোস্তাফিজ বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তার প্রথম দুটি একদিনের ক্রিকেট ম্যাচে ১১ উইকেট পান।
ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৫ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে তুলে নেন ৬ উইকেট। তার চমকপ্রদ পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডের দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সিরিজ জয় করে।
আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের পথচলা শুরু যুবরাজের মতো। সূচনালগ্নেই বল হাতে কাটার, স্লোয়ার, সর্পিল সুইং ছুড়ে উইকেটের পসরা সাজিয়ে চমকে দেন ক্রিকেটবিশ্বকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের হয়ে সবশেষ আসরে খেলেছেন মোস্তাফিজ। টুর্নামেন্টটির পঞ্চদশ আসরে দুই কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি। মোস্তাফিজের ২৮তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে দিল্লির দলটি।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি দিয়ে দিল্লি ক্যাপিটালস লিখে, আমাদের ডেথ ওভার বিশেষজ্ঞকে জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন ফিজ।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস আইপিএলে মোস্তাফিজের চতুর্থ দল। এর আগে তিনি ৩ দলের হয়ে চার আসরে ৩৮ ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে প্রথম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরু করেন। মাঝে ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। সবশেষ আসর খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা