ব্রেকিং নিউজ: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিল ভারতের তারকা ক্রিকেটার
আইপিএলের শেষবারের নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি সুরেশ রায়নার ওপর। তাই আইপিএলে আর ভবিষ্যৎ দেখছেন না তিনি। সাউথ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ ও শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান সাবেক এই ভারতীয় ব্যাটার।
যদিও এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী এই সদস্য। উত্তর প্রদেশের হয়ে সামনের মৌসুম থেকে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের অবশ্য দেশের বাইরে কোনো লিগে খেলতে দেয় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
কোনো ক্রিকেটার যদি এরপরও খেলতে চায় তাহলে তাকে বিসিসিআই ও ভারতের যেকোনো পর্যায়ের ক্রিকেটের চুক্তি বহির্ভূত হতে হয়। আপাতত সেই পথেই এগিয়ে যাচ্ছেন রায়না। উত্তর প্রদেশ থেকে অনাপত্তিপত্রও নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
রায়না বলেন, 'আমি আরও দুই থেকে তিন বছর ক্রিকেট খেলে যেতে চাই। উত্তর প্রদেশের ক্রিকেটে নতুন নতুন কিছু ক্রিকেটার উঠে আসছে। আমি এর মধ্যেই উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশান থেকে অনাপত্তিপত্র নিয়েছি। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এবং সহ-সভাপতি রাজিব শুক্লাকেও আমি আমার সিদ্ধান্তের ব্যাপারে বলেছি।'
'আমি রোড সেফটি সিরিজে খেলব। সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিগুলো আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি এখনও সিদ্ধান্ত নেইনি।'
ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেন রায়না। এর মধ্যে ওয়ানডেতে পাঁচ হাজার ৬১৫ রান ও টি-টোয়েন্টিতে এক হাজার ৬০৫ রান করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬