আমেরিকাতে গিয়ে শিরোপা জিতলেন ইমরুল কায়েস
মোটর সিটি চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশের আরও অন্যান্য ক্রিকেটারসহ আমেরিকায় গিয়েছিলেন ইমরুল। সেখানে মিশিগান চিতার হয়ে প্রতিনিধিত্ব করেন এই ক্রিকেটার। দলটির হয়ে টুর্নামেন্টটির শিরোপাও জিতলেন তিনি। ফাইনালে আরেক বাংলাদেশি ক্রিকেটার ফরহাদ রেজার বাংলাদেশ টাইগার্স অব ইউএসকে হারিয়েছে ইমরুলের দল।
বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ২০ ওভারের জায়গায় ১০ ওভারের ম্যাচ হয়েছে। যেখানে আগে ব্যাট করে ৮ উইকেটে ৯২ রান তোলে ইমরুলের দল মিশিগান। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে মাত্র ৬৬ রান তুলতে পারে ফরহাদ রেজার দল বাংলাদেশ টাইগার্স অব ইউএস।
টুর্নামেন্টে ব্যাট হাতে সফল ইমরুল অবশ্য ফাইনালে বলার মতো কিছুই করতে পারেননি। এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দলটির আরেক বাংলাদেশি অলরাউন্ডার আরিফুল হক। তবে বল হাতে ১০ রানের বিনিময়ে ৩ উইকেট এবং ব্যাট হাতে ১৬ রান করায় ফাইনালের ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।
টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আরিফুল ২১৭ রানের পাশাপাশি ১০ উইকেট শিকার করেছেন। এছাড়াও ইমরুল করেন ১৮০ রান। টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন মোফাচ্ছির আলী। টুর্নামেন্ট সেরা হয়েছেন তৌকির খান।
গত ১ সেপ্টেম্বর জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন হয়। ২টি ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় ১০টি দল অংশগ্রহণ করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে ৯টি এবং ইংল্যান্ড থেকে ১টি দল অংশ নেয়। যেখানে বাংলাদেশের মোট ১০ ক্রিকেটার অংশ নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা