আমি টি-টোয়েন্টিতে মুশফিককে মিস করবো
জাতীয় দল নিয়ে মুশফিকুর রহিমের এমন সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। মুশফিকুর রহিমকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ভিশন মিস করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সাথে মুশফিকুর রহিম বিসিবির সভাপতি সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন বলে জানিয়েছেন।
আজ দেশের সংবাদ মাধ্যম রাইজিংবিডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে মুশফিকুর রহিমকে দেশের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম আখ্যায়িত করে পাপন বলেন,
“আমি মুশফিককে মিস করবো (টি-টোয়েন্টিতে) । আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের মধ্যে মুশফিক অন্যতম। এটাতে কোনও সন্দেহ নেই। তামিম আমাদের সেরা ওপেনার। মুশফিক সেরা ব্যাটসম্যান। এটা দশ বছর ধরে বলে আসছি।”
তিনি আরও যোগ করেছেন, “তামিম আবার আমাকে জেরা করে, তাকে কেন সেরা ব্যাটসম্যান বলা হয় না (হাসি)। আমার মুশফিককে সেরা ব্যাটসম্যানই মনে হয়। টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই ও রান পাচ্ছে না। টি-টোয়েন্টি ভিন্ন খেলা তো। ওকে এখন সেই চাপ না দেওয়াটাই উচিত হবে। আমাদের জন্য ওকে বেশি দরকার টেস্টে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা