পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানকেই সমর্থন করবো: উমর গুল
এই ম্যাচের আগে গুল সাফ জানিয়ে দিয়েছেন, যেহেতু বর্তমানে আফগানিস্তান দলের দায়িত্বে রয়েছেন, তাই সব দিক থেকেই পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানকেই সমর্থন দেবেন তিনি। ক্রিকেটপাকিস্তানডটকমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন গুল।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের দুই ম্যাচ জিতেই সুপার ফোরে নাম লিখিয়েছিল আফগানিস্তান। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে তারা। ফাইনালে উঠতে চাইলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচ জয়ের বিকল্প নেই তাদের সামনে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে গুল বলেছেন, ‘আমরা দুই ম্যাচ জিতেই সুপার ফোরে এসেছি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে জিতেছি। তাদের বিপক্ষে জয়গুলো আমাদের খেলোয়াড়দের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তারা পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
এবার প্রতিপক্ষ পাকিস্তান হলেও পেশাদারত্বের পরিচয় দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আমি ২০ বছরের বেশি সময় কাটিয়েছি। তবে এখন এটি গুরুত্বপূর্ণ, আমি যে দেশের সঙ্গে জড়িত আছি তাদেরকেই মানসিক ও পেশাদার জায়গা থেকে সমর্থন করা।’
এসময় নিজ দেশকে কোচিং করানো ইচ্ছার কথা জানিয়ে গুল বলেন, ‘অবশ্যই, আপনি যে দেশের হয়ে খেলেছেন তার জন্য একটা দুর্বল জায়গা থাকেই। ভবিষ্যতে পিসিবি যদি আমার সার্ভিস চায়, আমি অবশ্যই প্রস্তুত। তবে আপাতত আফগানিস্তানের প্রতি পুরোপুরি নিবেদিত আমি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা