নেইমারকে আমি সম্মান করি: এমবাপ্পে
গত মাসে লিগ ওয়ানে মন্টিপিলিয়ারের সঙ্গে ম্যাচে পেনাল্টি মারার ঘটনা নিয়ে নেইমার ও এমবাপ্পে মাঠের মধ্যেই একে অন্যের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এর আগে ম্যাচের শুরুতে এমবাপ্পে একটি পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন। পরবর্তীতে নেইমার স্পট কিক থেকে গোল করেন। ম্যাচটিতে পিএসজি ৫-২ গোলে জয়লাভ করে। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে এমবাপ্পে সামাজিক যোগযোগ মাধ্যমেও মন্তব্য করেছেন।
কাল এক সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেছেন, ‘আমাদের সম্পর্কটা সবসময় এরকমই থাকে। এক সময় মনে হতে পারে সম্পর্ক বেশ শীতল, আবার কিছুক্ষণের মধ্যেই তা ঠিক হয়ে যায়। কখনো কখনো তো আমরা একে অপরের ঘনিষ্ট বন্ধুও হয়ে উঠি।’
এরপর তিনি বলেন, ‘আবার এমনও হয় একে অন্যের সঙ্গে কথাই বলি না। কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে সবসময়ই একটা শ্রদ্ধাবোধ কাজ করে। বৈচিত্রপূর্ণ চরিত্রের দুজন খেলোয়াড় এক দলে থাকলে এমনটা হওয়াই স্বাভাবিক। কিন্তু আমরা সবসময়ই একে অপরকে সম্মান করি এবং আমাদের হৃদয়ে পিএসজির প্রতি টান রয়েছে।’
ঘরোয়া মৌসুমে এবার দুজনেই এ পর্যন্ত সাতটি করে গোল করেছেন। পিএসজির ফরোয়ার্ড লাইনের আরেক ভরসা লিওনেল মেসি এর মধ্যে ছয়টি গোলে এসিস্ট করেছেন। ছয় লিগ ম্যাচে পিএসজি এ পর্যন্ত করেছে মোট ২৪টি গোল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা