টানা তিন ম্যাচ জয়ের রহস্য জানালেন শানাকা
ম্যাচসেরা পারফরম্যান্স করে পুরস্কার বিতরণীর সময় শানাকা বললেন দলের মানসিকতার কথা, ‘ড্রেসিংরুমে আত্মবিশ্বাস অসাধারণ। প্রথম ম্যাচের পর আমাদের মধ্যে ভালো আলাপ হয়েছিল, আমরা জানি আমরা কী করতে পারি।’
১৩ রানে ২ উইকেট নিয়ে ভারতকে চেপে ধরেছিল শ্রীলঙ্কা। কিন্তু রোহিত শর্মার ব্যাটিং ঝড়ে শক্ত দলীয় ইনিংসের ভিত গড়ে তোলে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। তার ৪১ বলে ৫ চার ও ৪ ছয়ে ৭২ রান ভারতকে এনে দেয় ৮ উইকেটে ১৭৩ রান।
দিলশান মাদুশানকা সর্বোচ্চ ৩ উইকেট নেন। ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে শূন্য হাতে ফেরানোর পর এই পেসার নেন ঋষভ পান্ত ও দীপক হুদার গুরুত্বপূর্ণ উইকেট। যদিও মাঝের দিকে বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। মাদুশানকাকে প্রশংসায় ভাসিয়ে শানাকা বলেন, ‘বোলাররা কিছু সময় ভালো বল করেছিল। দিলশানকে কৃতিত্ব দিতে হয় এবং ঠিকশানাকেও। তারা সত্যিই ভালো বল করেছে। ব্যাটসম্যানরা তাদের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠেছিল, কিন্তু আমরা ভালোই করলাম।’
১৭৪ রানের লক্ষ্যে নেমে পাথুম নিশানকা (৫২) ও কুশল মেন্ডিসের (৫৭) হাফ সেঞ্চুরি জয়ের ভিত গড়ে দেয়। দুই ওপেনারের ৯৭ রানের জুটি ভাঙার পর ১১০ রানে চতুর্থ উইকেট হারিয়ে পর বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। তারপর ভানুকা রাজাপাকসাকে নিয়ে শানাকার জুটিতে উদ্ধার, ১৮ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন লঙ্কান অধিনায়ক।
ব্যাটসম্যানদের নিয়ে শানাকার কথা, ‘পাথুম ও কুশল চমৎকারভাবে ছন্দ তৈরি করেছিল। পরে রাজাপাকসা ও আমি রান তাড়া করলাম।’
বল হাতেও দারুণ ছিলেন শানাকা। ২ ওভারে ২৬ রান দিলেও নেন সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়ার উইকেট। নিজের চার ওভারের বোলিং কোটা পূরণ না করা নিয়ে বললেন, ‘টিম কম্বিনেশনের কারণে আমি আমার বোলিং কোটা পূরণ করিনি। দলের প্রয়োজনে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা