আমি মনে করি যে, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি : খালেদ মাহমুদ সুজন
দলে নেই একজন বিগ হিটার, নেই ভালোমানের কোনো ফিনিশার, নেই কোয়ালিটি ওপেনার, এমনকি এশিয়া কাপে প্রমাণ হয়েছে কার্যকর ডেথ বোলারও নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, তিনি মনে করেন, বাংলাদেশ বিশ্বকাপও জিততে পারে।
তবে, বাংলাদেশ বিশ্বকাপ জিতবে- এমন কথা সরাসরি তিনি বলেননি। বিশ্বকাপ জিততে হলে কিছু প্রসেস দরকার। যে প্রসেসগুলো অনুসরণ করলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা তৈরি হবে হয়তো।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, “আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি খুব কনফিডেন্ট ছেলে সবসময়। আমি পজিটিভ থাকার চেষ্টা করি। পজিটিভ ছেলে আমিও। আমি জিততে চাই। আমি মনে করি যে, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। আমি এটা মাথায় নেই।”
তবে রাস্তাটা যে সহজ নয়, সেটা পরক্ষণেই জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, “তারপরও রাস্তাটা সহজ হবে না, কঠিন হবে হয়তো- ছয় মাস বা এক বছর। এর মধ্যে যে অনেক বড় পরিবর্তন হয়ে যাবে সেটা বলবো না। কিন্তু আমাদের মানসিকতা যদি বদলায়, সেটাতে আমি খুব খুশি হবো।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা