আউট হওয়ার পর আফগান বোলারকে আসিফের মারতে যাওয়া কারণ ফাঁস
বুধবার এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে আসিফ আলি যখন আউট হন, তার আগে পর্যন্ত জয়ের জন্য পাকিস্তানের আট বলে ১২ রান বাকি ছিল। হাতে ছিল দুটি উইকেট। স্বভাবতই তার উইকেটই আফগানিস্তানের কাছে সব থেকে মূল্যবান ছিল। সেই পরিস্থিতিতে ফরিদের ঢিমেগতির বাউন্সারে হুক মারতে যান আসিফ। কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারেননি। ব্যাটের ওপরের অংশে লেগে বল শর্ট ফাইন লেগের দিকে চলে যায়। পেছনের দিকে দৌড়ে করিম জান্নাত ক্যাচ নেন।
আসিফ আউট হওয়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরিদসহ আফগানিস্তানের খেলোয়াড়রা। আসিফের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফরিদ। তাতেই মেজাজ হারান আসিফ। ফরিদকে ধাক্কা মেরে দেন। ছেড়ে দেননি আফগান পেসারও। আসিফকে অনুসরণ করতে থাকেন। সম্ভবত কিছু বলতেও থাকেন। তার পরই পেছন ঘুরে ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে যান পাকিস্তানের খেলোয়াড় আসিফ।
সেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে আসেন আম্পায়ার এবং আফগানিস্তানের খেলোয়াড়রা। ফরিদ ও আসিফকে সরিয়ে নিয়ে যান তারা। তাতেও অবশ্য ক্ষান্ত হননি পাকিস্তানের আসিফ। ব্যাট উঁচিয়ে ফরিদকে উদ্দেশ্য করে তাকে কিছু কথা বলতে দেখা যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা