ম্যাচ জিতে যে ক্রিকেটারকে প্রশংসায় ভাসালেন বাবর আজম
সেই ম্যাচে জয়ের জন্য শেষ বলে চার রান লাগতো পাকিস্তানের। বল হাতে ছিলেন ভারতের পেসার চেতন শর্মা। ফুল টস ডেলিভারি করেছিলেন চেতন। আর বলটি মিড উইকেটে সীমানা ছাড়া করেন মিয়াঁদাদ।
৭ সেপ্টেম্বরের ম্যাচ শেষে বাবর বলেন, 'এই ছক্কা দেখে তো জাভেদ ভাইয়ের কথা মনে পড়ে গেছে। শারজাহতে উনি ছক্কা মেরেছিলেন। সেরকম কিছুই হলো আজ।'
সেই ঐতিহাসিক ছক্কার কথা বাবরের মনে পড়ার কথা অবশ্য খুবই স্বাভাবিক। কেননা আফগানিস্তানের বিপক্ষেও রীতিমতো হারা ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। এই ম্যাচ জিতে আসরের ফাইনালও নিশ্চিত করে বাবরবাহিনী।
শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। উইকেটে ছিলেন একদম তলানির দুই ব্যাটার মোহাম্মদ হাসনাইন ও নাসিম। ১৩০ রানের লক্ষ্য তাড়ায় আগের ওভারেই ফিরে গেছেন ৮ বলে ১৬ রান করে পাকিস্তানকে জয়ের পথে আরেকটু এগিয়ে নেয়া আসিফ আলী।
সেই ওভার করেন ফজল হক ফারুকি। মনে হচ্ছিল, ম্যাচটি নিশ্চিতভাবেই জিতে যাবে আফগানরা। কিন্তু টানা দুটি ফুল টস দিয়ে বসেন ফারুকি। দুটি বলেই দারুণ দুটি ছক্কা হাঁকান নাসিম।
বাবর আরও বলেন, 'ড্রেসিং রুমেই ছিলাম তখন। টেনশন তো ছিলই। তবে মনের মধ্যে সামান্য একটু উঁকি দিয়েছিল যে, নাসিম শাহ হয়তো কিছু করতে পারে… খেলাটা ক্রিকেট, যে কোনো কিছুই হতে পারে। ওকে দেখেছি নানা সময়ে ভালোই ব্যাটিং করে। সামান্য আশা ছিল যে সে করে ফেলতেও পারে। যেভাবে করল, অসাধারণ।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা