নাসিমের ছক্কা মারার রহস্য ফাঁস
শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। উইকেটে ছিলেন একদম তলানির দুই ব্যাটার মোহাম্মদ হাসনাইন ও নাসিম। ১৩০ রানের লক্ষ্য তাড়ায় আগের ওভারেই ফিরে গেছেন ৮ বলে ১৬ রান করে পাকিস্তানকে জয়ের পথে আরেকটু এগিয়ে নেয়া আসিফ আলী।
সেই ওভার করেন ফজল হক ফারুকি। মনে হচ্ছিল, ম্যাচটি নিশ্চিতভাবেই জিতে যাবে আফগানরা। কিন্তু টানা দুটি ফুল টস দিয়ে বসেন ফারুকি। দুটি বলেই দারুণ দুটি ছক্কা হাঁকান নাসিম।
এদিকে আফগানিস্তানের ফিল্ডিং সেটআপ দেখেই নাসিম বুঝে গিয়েছিলেন যে ফারুকি ইয়র্কার লেন্থের ডেলিভারি দেবেন। সেই অনুযায়ী নিজেকে প্রস্তুতও করেন নাসিম।
ম্যাচ শেষে বলেন, 'যখন আমি ব্যাট করতে নামি, আমার বিশ্বাস ছিল যে আমি ছক্কা হাঁকাতে পারব। আমি ছক্কা মারার অনুশীলন করি। ওদের ফিল্ডিং সাজানো দেখে আমি জানতাম যে ইয়র্কার বল করা হবে। বিশ্বাস থাকাটা জরুরি। আমি নেটে ছক্কা মারার অনুশীলন করি এবং আমি আমার ব্যাটও পাল্টে ফেলেছিলাম। এটা কাজে দিয়েছে।'
'যখন আপনার দলের নয় উইকেট পড়ে যায়, তখন প্রত্যয় থাকে না বললেই চলে। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম। এটা আমার জন্য একটি স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে।'
এই জয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে পাকিস্তান। একইসঙ্গে শ্রীলঙ্কারও ফাইনাল নিশ্চিত হলো। আসর থেকে বাংলাদেশ, হংকংয়ের পর বাদ পড়ল ভারত ও আফগানিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা