শেষ হলো আফগানিস্তান বনাম ভারতের মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল
কাগজে কলমে নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুই দলের জন্য আজকের ম্যাচটা মর্যাদা ও মান রক্ষার লড়াই। ভারত কোনোভাবেই আফগানিস্তানের কাছে হারতে চাইবে না। অন্যদিকে আফগানরা ভারতকে হারিয়ে ক্ষতে কিছুটা প্রলেপ দিতে চাইবে।
এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংকে ভারত এবং শ্রীলংকা ও বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল আফগানিস্তান। কিন্তু দ্বিতীয় ধাপে এসে দুই দলই শ্রীলংকা ও পাকিস্তানের কাছে হারে।
পাকিস্তানের কাছে বুধবার শেষ ওভারে নাসিম শাহের দুই ছক্কা ভেঙে দেয় আফগানিস্তানের হৃদয়। ১ উইকেটের অবিশ্বাস্য হারের ১৮ ঘণ্টা না হতেই আবারও মাঠে নামবে তারা। একদিকে হারের যন্ত্রণা, অন্যদিকে ক্লান্তি ও উত্তপ্ত আবহাওয়া তাদের মানসিকভাবে পিছিয়ে রাখছে।
পাকিস্তানের আফগানবধে নিশ্চিত হয়ে যায় ভারতেরও বিদায়। মাঠের বাইরে বসেই তারা পেয়েছে অপ্রত্যাশিত বিদায়ের কষ্ট। অথচ শুরুতে এই আসরকে ভারত বনাম পাকিস্তানের ‘তিন ম্যাচের সিরিজও’ বলা হচ্ছিল।
বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচটিতে জয়-পরাজয়ে কারো কিছুই আসবে যাবে না। তবে বিশ্বকাপকে সামনে রেখে ভারত তাদের পরীক্ষা-নিরীক্ষা চালাতে চাইবে বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণের সামনে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা