আসিফ ও ফরিদকে কঠিন শাস্তি দিল আইসিসি
এমন আচরণে দুজনেরই দোষ খুঁজে পেয়েছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি। যার ফলে আইসিসি ক্রিকেটার আসিফ আলি ও ফরিদ আহমেদ-দুজনকেই শাস্তি দিয়েছে। দুই অভিযুক্ত ক্রিকেটারই শাস্তির বিষয়টা মেনে নেওয়ায় পরবর্তী কোনো শুনানির আর প্রয়োজন হয়নি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি। আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির কথা ঘোষণা করেন।
শাস্তি হিসেবে দুই ক্রিকেটারেরই ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হবে এবং একই সঙ্গে দুজনের আচরণবিধিতে ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হলো।
আইসিসি বলছে, ব্যাট দিয়ে মারতে উদ্ধত হওয়াটা আইসিসির খেলোয়াড় আচরণ বিধির ২.৬ আর্টিকেলের লঙ্ঘন।
আর ফরিদ আহমেদের আচরণটা হয়েছে আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.১.১২ এর লঙ্ঘন। শাস্তির সঙ্গে দুই ক্রিকেটারকে সতর্কও করে দেওয়া হয়েছে।
গত ২৪ মাসের মধ্যে এই দুজনের নামে যদিও এ ধরনের আচরণের কোনো রেকর্ড তথা কোনো ডিমেরিট পয়েন্ট যোগ করা নেই।
গলে মঙ্গলবার রাতে শারজায় পাকিস্তান ও আফগানিস্তান সুপার ফোরের ম্যাচ চলাকালীন ১৯তম ওভারে ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান আসিফ আলি। এ সময় আনন্দের আতিশয্যে বোলার ফরিদ খুব বাজে আচরণ করেন এবং আসিফ আলিকে ধাক্কা দেন। এমন আচরণে ক্ষেপে যান আসিফ আলিও। তিনি ব্যাট দিয়ে ফরিদকে মারতে যান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা