শ্রীরামের বিশেষ ক্যাম্পে শান্ত, মিঠুন, সৌম্য, নাইম সহ ৩০ জন ক্রিকেটার
টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের পরিকল্পনা অনুযায়ীআগামী ১২ সেপ্টেম্বর থেকে মিরপুরের শুরু হবে বিশেষ প্রস্তুতি ক্যাম্প। ইতিমধ্যেই এই ক্যাম্পের জন্য জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে নির্বাচকরা।
সেই সাথে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য একটি দল ও তৈরি করেছে তারা। শুধুমাত্র এখন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম এবং অধিনায়ক সাকিবের সিদ্ধান্তের উপর ঝুলে আছে সেই দল।
১২ থেকে ১৪- এই তিনদিন ম্যাচের মহড়া অনুশীলনে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করবেন শ্রীরাম। টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া শ্রীরামের ক্যাম্পে জাতীয় দলের সবাই থাকছেন। এইচপির খেলোয়াড়দের পাশাপাশি সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনরাও থাকবেন নতুন কোচের পরীক্ষা কেন্দ্রে। ৩০ থেকে ৩১ ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হবে বলে জানিয়েছে বিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন