ভক্তদের হতাশ করে বিদায় বললেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি ওয়ানডে খেলেছেন এ ডানহাতি ওপেনার। এর মধ্যে ৫৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৩০টিতে জয়ের দেখা পেয়েছেন তিনি। ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ফিঞ্চ। আসন্ন বিশ্বকাপে তিনিই থাকবেন অস্ট্রেলিয়ার নেতৃত্বে।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চের এই ফরম্যাটে অভিষেক হয়েছে ২০১৩ সালে। এখন পর্যন্ত ১৭ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে ৩৯.১৩ গড়ে ৫০৪১ রান করেছেন অসি অধিনায়ক। কিন্তু চলতি বছর এই ফরম্যাটে একদমই কথা বলছে না তার ব্যাট। তাই খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নিলেন তিনি।
এ বছর এখন পর্যন্ত ১৩ ওয়ানডে খেলে মাত্র এক ফিফটিতে ১৩.০০ গড়ে ১৬৯ রান করেছেন ফিঞ্চ। শেষ ১২ ইনিংসে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। শেষ সাত ইনিংসে সবমিলিয়ে করতে পেরেছেন মাত্র ২৬ রান। ফর্মের এমন টানাপোড়েনের পর আর ওয়ানডে ক্রিকেট চালিয়ে নেওয়ার পক্ষে নন ফিঞ্চ।
সংবাদ সম্মেলনে বিদায়ী অধিনায়ক জানিয়েছেন, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক যেনো যথেষ্ট সময় পেতে পারেন; সেই চিন্তা থেকেই প্রায় এক বছর আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। ক্যারিয়ারজুড়ে পাশে থাকায় সতীর্থ খেলোয়াড়, ক্রিকেট বোর্ড ও সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন ফিঞ্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে