গোল, গোল, গোল, বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ
সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রথম মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম সাক্ষাতেই সাবিনা-স্বপ্নারা বুঝিয়ে দিয়েছেন দুই দেশের নারী ফুটবলের শক্তি পার্থক্য।
এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। তৃতীয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে ঢুকে সাবিনার ব্যাক পাস। বক্সের ঠিক বাইরে থেকে মনিকা চাকমা চলন্ত বলে দুর্দান্ত প্লেসিংয়ে পরাস্ত করেন পাকিস্তানের গোলকিপার শাহিদ বুখারীকে।
দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে আরও ৩০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়। সংঘবদ্ধ আক্রমণ থেকে মারিয়া মাঝ মাঠ থেকে বল নিয়ে সাবিনাকে দেন। সাবিনা দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল ঠেলে দিলে সিরাত জাহান স্বপ্না প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন।
মিনিট দুয়েক পরই আবার গোল বাংলাদেশের। মনিকা চাকমার পাস ধরে বক্সের ভেতরে দাঁড়িয়ে আলতো শটে বল জালে জড়ান সাবিনা খাতুন। আখির খাতুনের লম্বা পাস ধরে ডান প্রান্ত দিয়ে সানজিদা আক্তার ক্রস নিলে পোস্টের ঠিক সামনে থেকে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা খাতুন।
এই ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। দিনের পরের ম্যাচে ভারত-মালদ্বীপ লড়াইয়ে ভারতের মেয়েরা জিতলেই সেমিতে উঠবে যাবে সাবিনা খাতুনের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা