ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
এ মাসের শেষ দিকে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। তিতের ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নতুন দুই মুখ গ্লেইসন ব্রেমের ও রজার ইবানেস।
প্রথমবারের মতো ডাক পাওয়া জুভেন্টাস ডিফেন্ডার ব্রেমের ও রোমার ডিফেন্ডার ইবানেসের আসছে দুই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকও হয়ে যেতে পারে। এছাড়া ব্রাজিলিয়ান লিগ থেকে ডাক পেয়েছেন তিন জন-পালমেইরাসের গোলরক্ষক ওয়েভারটন, ফ্লামেঙ্গোর দুজন মিডফিল্ডার এভারটন রিবেইরো ও ফরোয়ার্ড পেদ্রো।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১১ জন ও লা লিগা থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৬ জন ডাক পেয়েছেন তিতের দলে। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আর্সেনালের দুই জন-গাব্রিয়েল মার্টিনেল্লি ও গাব্রিয়েল জেসুস এবং ৩৯ বছর বয়সী রাইট-ব্যাক দানি আলভেস।
ব্রাজিলের দুটি ম্যাচই হবে ফ্রান্সে। আগামী ২৩ সেপ্টেম্বর ঘানার বিপক্ষে খেলার চার দিন পর প্যারিসে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), আলেক্স তেলস (সেভিয়া), দানিলো (জুভেন্টাস), ব্রেমের (জুভেন্টাস), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ইবানেস (রোমা), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)
ফরোয়ার্ড: এন্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ম্যাথিউস কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্লামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার) রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল