কোহলির বাজে সময় কেটে গেছে: শাস্ত্রী
কোচ হিসেবে কোহলির খুবই প্রিয় ছিলেন শাস্ত্রী। একইভাবে শাস্ত্রীর কোচিং ক্যারিয়ারে বড় অবদান রেখে গেছেন সেই সময়ে ভারতের অধিনায়কত্ব করা কোহলিও। দুজনের রসায়ন ছিল ঈর্ষান্বিত হওয়ার মতোই। এই এক হাজার ২০ দিনের মধ্যে শুরুর অন্তত ৭০০ দিন কোহলিকে কাছ থেকে দেখা হয়েছে শাস্ত্রীর।
এই সময়টা খুবই হতাশার মধ্যে কাটিয়েছেন কোহলি, এমনটাই মন্তব্য করেছেন তিনি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে যে ৭০টি সেঞ্চুরি করে ফেলেছে, তার এমন কয়েক বছর খারাপ যেতেই পারে বলে মনে করছেন শাস্ত্রী। একইসঙ্গে কোহলির বাজে সময় কেটে গেছে বলেও বিশ্বাস তার।
শাস্ত্রী বলেন, 'আপনি এক হাজার ২০ দিনের কথা বলছেন, আমি এর মধ্যে অন্তত ৭০০ দিন সেই ড্রেসিংরুমে ছিলাম। এটা অনেক বড় সময়। তার কাঁধ থেকে বানর নেমে গেছে (বাজে সময় পার হয়ে গেছে) । আপনার যখন ৭০টা সেঞ্চুরি থাকবে তখন এরকম এক, দুই বা আড়াই বছরের বাজে সময় কাটবে।'
'তখন সবাই স্মরণ করা শুরু করবে, 'এটা অনেক আগে...'। কোহলিও মানুষ। এটা তাকে কুড়ে কুড়ে খেয়েছে। সে না চাইলেও প্রতিটা সকালে তার এই ঘটনা মনে পড়েছে।'
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার আগে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে শেষবার সেঞ্চুরি পান কোহলি। এরপর তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খান অফ-ফর্মেই।
মাস খানেক আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেন কোহলি। এর মধ্যে ২০ রান অতিক্রম করতে পারেননি একটি ইনিংসেও। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বিশ্রামে ছিলেন কোহলি। পুরোপুরি সতেজ হয়েই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যান তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা