মেসি একাই তিন দেশের সমান
বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে মেসিই একমাত্র ফুটবলার যিনি সপ্তম স্বর্গে স্পর্শ করতে পেরেছেন। এই আর্জেন্টাইন প্রথম ফুটবলার হিসেবে জিতেছেন সাতটি ব্যালন ডি’অর।
একটি নির্দিষ্ট দেশের ফুটবলারদের মোট ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রেও এই ‘৭’-ই সর্বোচ্চ। দেশ হিসেবে জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং আর্জেন্টিনার ফুটবলাররা ৭টি করে ব্যালন ডি’অর জিতেছে। যেখানে আর্জেন্টিনার পক্ষে মেসিই একা জিতেছেন ৭টির সবকটি।
অন্য দেশের মধ্যে জার্মানির ফুটবলাররা ৭টি ব্যালন ডি’অর জিতেছেন ৫জন মিলে। দেশটির পক্ষে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কার্ল হেইঞ্জ রুবেনিজ্ঞে, গার্ড মুলার, লোথার ম্যাথিউজ, ম্যাথিয়াস স্যামার জিতেছেন ব্যালন ড’অর।
নেদারল্যান্ডস এবং পর্তুগালের তিনজন করে ফুটবলার মিলে জিতেছেন ৭টি করে ব্যালন ডি’অর। এরমধ্যে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো একাই জিতেছেন ৫টি। পর্তুগালের অন্য দুটি ব্যালন জিতেছেন ইউসেবিও এবং লুইস ফিগো।
এছাড়াও নেদারল্যান্ডসের পক্ষে ইয়োহান ক্রুইফ, রুদ খুলিত এবং মার্কো ভ্যান বাস্তেন তিনজন মিলে জিতেছেন ৭টি ব্যালন ডি’অর। অন্য দেশগুলোর মধ্যে ফ্রান্সের ৪ ফুটবলার মিলে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি জিতেছে মোট ৬বার।
এছাড়াও ইতালি, ব্রাজিল এবং ইংল্যান্ডের ফুটবলাররা ৫ বার করে জিতেছেন ব্যালন ডি’অরের পুরস্কার। ফুটবল বিশ্বের অন্যতম শক্তিধর সাবেক দেশ সোভিয়েত ইউনিয়নের ফুটবলাররা জিতেছেন ৩টি ব্যালন ডি’অর। সমান ৩টি জিতেছে স্পেনের ফুটবলাররা। যার দুটি কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো এবং অন্য নামটি চমক জাগানিয়া, লুইস সুয়ারেজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা