আর কিছুক্ষণ পর বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল
সাফের গন্ডি পার হয়ে এবার এশিয়ান আসর। এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপের খেলা শুরু হচ্ছে বাহরাইনের দক্ষিনাঞ্চলীয় ইসা শহরে। 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাতার, ভুটান, নেপাল ও স্বাগতিক বাহরাইন। শনিবার শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে যুবাদের এই টুর্নামেন্ট।
কিছুদিন আগে ভারতের ভুবনেশ্বর শহরে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে বাংলাদেশ দারুণ খেলেছিল। ফাইনালের ভারতের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাংলাদেশের যুবারা আশা জাগানিয়া ফুটবল উপহার দিয়েছিল। কিছু পরিবর্তন এনে ওই দলটিই এখন বাহরাইনে এশিয়ান কাপের বাছাই খেলতে।
প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। বাংলাদেশ সময় রাত ১২ টায়। তার আগে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ভুটান ও নেপাল।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১২ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ১৬ সেপ্টেম্বর কাতারের বিপক্ষে এবং চতুর্থ ম্যাচ ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে।
এশিয়ার ৪৩ টি দেশ ১০ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই বাছাই পর্বে। ১০ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্সআপ উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে আয়োজক উজবেকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা