টি-টোয়েন্টিতে মুশফিকের বিকল্প হিসেবে দুর্দান্ত ক্রিকেটার খুজে পেল বিসিবি
ইনজুরির কারণে এশিয়া কাপের দলে সোহান না থাকায় আবারো দলের সুযোগ পান মুশফিক। তবে এশিয়া কাপ থেকে দেশে ফিরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাই মুশফিকুর রহিমের জায়গায় নুরুল হাসান সোহানকে দেখছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুল বলেন, “(মুশফিকের বিদায়ে) ডেফিনেটলি বড় গ্যাপ তৈরি হয়েছে। মুশফিকের গ্যাপ পূরণ অতটা সহজ হবে না। কারণ বিগত বছরগুলোতে মুশফিক বাংলাদেশ দলে অনেক অবদান রেখে এসেছে। মুশফিক এই (টি-টোয়েন্টি) ফরম্যাট থেকে সরে গেছে, সোহান ফিরে এসেছে। সোহান সম্ভবত মুশফিকের জায়গা নেবে।”
জিম্বাবুয়ে সিরিজের ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারেননি নুরুল হাসান সোহান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারো দলের ফিরছেন তিনি। ইতিমধ্যেই মিরপুরে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন নুরুল হাসান সোহান। সবকিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রাখতে দেখা যাবে নুরুল হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন