অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীরামের অভিজ্ঞতাই বাংলাদেশের পুঁজি
তিনি কি নিউজিল্যান্ড যাওয়ার আগে ২ সপ্তাহর ট্রেনিং ক্যাম্পে সেগুলোই শেখাবেন ক্রিকেটারদের? শোনা যাচ্ছে, নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম তিনদিন জাতীয় দলের আশপাশের ক্রিকেটারদের নেটে পরখ করে দেখবেন। আগামী পরশু ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি পর্বে এ ভারতীয় কোচ আসলে কী করবেন? তা নিয়েও আছে সংশয়। কারণ এ সম্পর্কে একেকজন একেকরকম কথা বলছেন।
যা শুনে মনে হয়েছে শ্রীরাম এবার প্রস্তুতি পর্বের প্রথম তিনদিন শুধু জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের ব্যাটিং বোলিংই দেখবেন শুধু। কার কি অবস্থা সে সম্পর্কে নিজের ধারনা পরিষ্কার করবেন ।
তবে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার জানালেন, শ্রীরাম মূলতঃ অস্ট্রেলিয়ান কন্ডিশন সম্পর্কে ক্রিকেটারদের ধারনা দেবেন এবং ওই কন্ডিশনে সম্ভাব্য করনীয় কাজগুলোও ঠিক করে দেবেন।
বাশারের অনুভব, শ্রীরাম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম বাংলাদেশের জন্য একটা বড় সহায়ক শক্তি হিসেবে পরিগণিত হতে পারেন। তার কথা, আমাদের খেলোয়াড়রা কতটুকু মানিয়ে নিতে পারছে, সেটা খুবই গুরুত্বপূর্ন। তবে অবশ্যই শ্রীরাম অনেক বড় হেল্প। সে অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করেছে, কন্ডিশন সম্পর্কে ভালো জানে, আমরা অস্ট্রেলিয়ায় কোন ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারি, সে সম্পর্কে তার খুব ভালো ধারনা আছে।
বাশার যোগ করেন, ‘এই যে তিনদিনের ক্যাম্প হচ্ছে, সেটা কিন্তু এগুলো নিয়েই। আমাদের খেলোয়াড়দের ধারণা দেওয়া, গেমপ্ল্যান দেওয়া। যেন যাওয়ার আগেই আমরা পরিকল্পনা নিয়ে নিতে পারি। মানসিকভাবে কিভাবে এগিয়ে থাকতে পারি সেটাই। এই ক্যাম্পটা আসলে কিন্তু সেটাই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই