‘নিজেরা পারেননি, তাই ফাইনালের আম্পায়ারকে নিয়েই খুশি বাংলাদেশের ক্রিকেটাররা’
এবারের এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দারুণ সুনাম পেয়েছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। বিশেষ করে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের দুটি ম্যাচেই মাঠে আম্পিয়ারের দায়িত্ব পালন করেছেন মুকুল। যেখানে সততার সাথে ভালো আম্পায়ারিং করেছেন তিনি।
যার পুরস্কার হিসেবে ফাইনালে শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি। তিনি ফাইনালের দায়িত্ব পাওয়ায় বেজায় খুশি হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। অনেকে তো আবেগ সামলাতে না পেরে সোশ্যাল সাইটে পোস্টও করেছেন।
তাদের একজন মুশফিকুর রহিম লিখেছেন, “আম্পায়ার মুকুল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। বড় মঞ্চে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পেলে ভালো লাগে। আপনাকে নিয়ে অনেক গর্বিত।”
আবার চোটের কারণে এশিয়া কাপ না খেলা লিটন কুমার দাসও মাসুদুর রহমান মুকুলকে নিয়ে সোশ্যাল সাইটে উচ্ছাস প্রকাশ করেছেন। নারী দলের জাহানারা আলম, সাবেক ক্রিকেটাররাসহ এই দলে আছেন আরও অনেকে।
নিঃসন্দেহে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আম্পায়ারিং করা বাংলাদেশী কোন আম্পিয়ারের জন্য অনেক গর্বের ব্যাপার। তবে বাংলাদেশের ক্রিকেটারদের এই উচ্ছ্বাস অনেকেই মানতে পারছেন না। তাদের কাছে এটা অনেকটা ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’র মতো বিষয়। তাই চলছে সমালোচনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা