অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার জন্য গোপন টোটকা দিলেন আকাশ চোপড়া
সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল খেলছে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো খাঁদের কিনারায় গিয়ে ম্যাচ হেরেছে। বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকার মতো পরাশক্তি।
তাই সীমিত ওভারের এই বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্ম করা কঠিন কাজ হবে বলে মনে করেন আকাশ। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, 'বাংলাদেশ একটা কঠিন গ্রুপে আছে, আর তারা একদমই ভালো খেলছে না।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে বেশ কিছু জিনিস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের ওপর নির্ভরশীলতা কমাতে বলেছেন। পরক্ষণই মুশফিকের টি-টোয়েন্টি থেকে অবসরের কথা মনে পড়লে সেই কথাটাও সুধরে নিয়েছেন আকাশ। সেই সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদকে ওপরে খেলানোর পরামর্শও দিয়েছেন তিনি।
কিছুক্ষণ ভেবে আকাশ বলেন, 'তাদের সাকিব এবং মুশফিকের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। মুশফিক তো এখন নেই। মাহমুদউল্লাহর উপরে ব্যাট করতে হবে, সে খুবই নিচে ব্যাট করে। সে ৫,৬ ও ৭ নম্বরে নামে। রিয়াদ যদি খেলে ওপরেই খেলাতে হবে।'
ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হয়নি লিটন দাসের। তবে বিশ্বকাপে এই ব্যাটার ফিরলে বাংলাদেশ দলে ভারসাম্য ফিরবে বলে বিশ্বাস আকাশের। তার ভাষ্য, 'লিটন ফেরত আসবে, তাই এটা একটা ভালো দিক। লিটন একজন ভালো ব্যাটার।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা