চমক দিয়ে এশিয়া কাপের টুর্নামেন্টসেরা ক্রিকেটারের নাম ঘোষণা
দুর্দান্ত খেলা একটি আসরের ফাইনালসেরা আর টুর্নামেন্টসেরাও দুই লঙ্কান। ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ভানুকা রাজাপাকসে, টুর্নামেন্ট হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
রাজাপাকসে ফাইনাল ম্যাচে দলের বিপদের মুখে ৪৫ বলে ৭১ রানের হার না মানা ইনিংস খেলেন। ৫৮ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ওই ইনিংসের কল্যাণেই। তাই ম্যাচসেরার অন্যতম দাবিদার তিনিই ছিলেন।
তবে হাসারাঙ্গার সঙ্গে টুর্নামেন্টসেরার লড়াইয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ফাইনাল জিতলে সম্ভবত তার হাতেই উঠতো এই পুরস্কার। এবারের আসরে সবচেয়ে বেশি রান করেছেন রিজওয়ান (৬ ম্যাচে ২৮১)।
হাসারাঙ্গা রান করেছেন মাত্র ৬৬। তবে অলরাউন্ডার হিসেবে তিনি মূল দায়িত্বটা পালন করেছেন বল হাতে। লঙ্কান এই লেগি ৬ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
এর মধ্যে ফাইনালেই ৩টি। ফাইনালে আবার চাপের মুখে দাঁড়িয়ে ব্যাট হাতেও ২১ বলে ৩৬ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। সবমিলিয়ে টুর্নামেন্টসেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা