এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সাফল্যের কিছুটা কৃতিত্ব সুজনের
এশিয়া কাপের শুরুতে শ্রীলঙ্কা প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজনের তীর্যক মন্তব্যের কথা কি পাঠকদের মনে আছে? তাই অবধারিতভাবে প্রশ্ন এসেই যায়, অলক্ষ্যে লঙ্কানদের তাতিয়ে দিয়েছিলেন কি বাংলাদেশ ক্রিকেটের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন!
গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, মোস্তাফিজ-সাকিব নিঃসন্দেহে বিশ্বমানের বোলার। তবে এ দুজন ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের আর কোনো বোলার নেই। প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানের থেকেও সহজ বাংলাদেশ। তাছাড়া, বাংলাদেশের পরিকল্পনাও শ্রীলঙ্কার জানা। আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সহজ হবে।
এরপর (৩১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে শানাকাকে পাল্টা আক্রমণ করেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, শ্রীলঙ্কার সাকিব-মোস্তাফিজের মতো বোলারও নেই। আমি জানি না শানাকা কেনো এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মোস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের তো অন্তত দুজন আছে। তাদের সাকিব-মোস্তাফিজের মানেরও কোনো বোলার নাই।
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর শ্রীলঙ্কা টানা জিতেছে সব ক’টি ম্যাচ। আর সুজনের সাথে শানাকার কথার লড়াইও শুরু হয়েছিল আফগানিস্তানের ম্যাচের পর। দলে কোনো তারকা খেলোয়াড় বা সাকিব-মোস্তাফিজ মানের কোনো খেলোয়াড়ই নেই- সুজনের এমন কথাই ভেতরে ভেতরে তাতিয়ে দিয়েছিল কিনা লঙ্কানদের, সেটা জানা একটু কঠিন। তবে কথার লড়াইয়ের সময়কাল এবং তারপর থেকে লঙ্কানদের অবিশ্বাস্য পারফরমেন্স দেখে চ্যাম্পিয়নদের সাফল্যের কিছুটা কৃতিত্ব বোধহয় পেতেই পারেন সুজন!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা