এশিয়া কাপের সেরা পাঁচ ব্যাটার ও বোলারের নাম ঘোষণা
এবারের এশিয়া কাপে সবচেয়ে বেশি রান এসেছে পাকিস্তানের কিপার মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। ৬ ম্যাচে ৩ অর্ধশতকের সাহায্যে ২৮১ রান করেন তিনি। সর্বোচ্চ নম্বর ছিল অপরাজিত ৭৮।
দুইয়ে আছেন সুপার ফোর থেকে বাদ পড়া ভারতের ব্যাটার বিরাট কোহলি। ৫ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৭৬ রান করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ১২২।
৫ ম্যাচে এক ফিফটিতে ১৯৬ রান করে তিন নম্বরে আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে ৬ ম্যাচে এক ফিফটিতে ১৯১ রান করে চতুর্থ অবস্থানে। পঞ্চম স্থানে আছেন আরেক লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা। ৬ ম্যাচে ২ ফিফটির সাহায্যে ১৭৩ রান করেছেন তিনি।
এদিকে ফাইনাল খেলতে না পারলেও বোলিংয়ে শীর্ষে থেকে শেষ করেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। ৫ ম্যাচে ৬.০৬ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন তিনি। ৬ ম্যাচে ৭.৩৯ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
তিন থেকে পাঁচ-পরের তিনটি অবস্থানই দখলে পাকিস্তানের বোলারদের। মোহাম্মদ নওয়াজ ৬ ম্যাচে ৫.৮৯ ইকোনমি, শাদাব খান ৫ ম্যাচে ৬.০৫ ইকোনমি এবং হারিস রউফ ৬ ম্যাচে ৭.৬৫ ইকোনমিতে নিয়েছেন ৮টি করে উইকেট।
ব্যাটিংয়ে সেরা ৫
১. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): ৬ ম্যাচে ৩ ফিফটিতে ২৮১, সর্বোচ্চ ৭৮*
২. বিরাট কোহলি (ভারত): ৫ ম্যাচে ১ সেঞ্চুরি, ২ ফিফটিতে ২৭৬, সর্বোচ্চ ১২২*
৩. ইব্রাহিম জাদরান (আফগানিস্তান): ৫ ম্যাচে এক ফিফটিতে ১৯৬, সর্বোচ্চ ৬৪*
৪. ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে এক ফিফটিতে ১৯১, সর্বোচ্চ ৭১*
৫. পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে ২ ফিফটিতে ১৭৩, সর্বোচ্চ ৫৫*
বোলিংয়ে সেরা ৫
১. ভুবনেশ্বর কুমার (ভারত): ৫ ম্যাচে ১১ উইকেট, ৬.০৬ ইকোনমি, সেরা ৫/৪
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে ৯ উইকেট, ৭.৩৯ ইকোনমি, সেরা ৩/২১
৩. মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৫.৮৯ ইকোনমি, সেরা ৩/৫
৪. শাদাব খান (পাকিস্তান): ৫ ম্যাচে ৮ উইকেট, ৬.০৫ ইকোনমি, সেরা ৪/৮
৫. হারিস রউফ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৭.৬৫ ইকোনমি, সেরা ৩/২৯।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই