আমাদের অবস্থা এমনই থাকবে: পাপন
এশিয়া কাপের ২০১৮ সালের আসরে ফাইনাল খেলেছিল এ দুজনের দেশ। তবে এবার সুপার ফোরে থেমে গেছে ভারত, বাংলাদেশ বাদ পড়েছে প্রথম রাউন্ডেই। তবে বিসিবি প্রেসিডেন্ট মনে করেন, বাংলাদেশ দল আসলে খারাপ নয়। ছোট ছোট ভুলের কারণে এশিয়া কাপে ভালো করতে পারেনি তারা।
ফাইনাল শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আসলে বাংলাদেশেরই জেতা উচিত ছিল। সেই ম্যাচ জিতলে বাংলাদেশ ফাইনালও খেলতে পারতো বলে মনে করেন পাপন।
তার ভাষ্য, ‘বাংলাদেশ দল ভালো। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা না জেতার কারণ ছিল না। আমরা যদি সেই ম্যাচটা জিততাম তাহলে আমাদেরও সেই সুযোগটা (শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হওয়া) আসতে পারতো। বলা তো যায় না। কিন্তু মাঠে কীভাবে পারফর্ম করে ক্রিকেটাররা, সেটার ওপর নির্ভর করে।’
পাপন আরও বলেন, ‘ক্রিকেট হচ্ছে সেখানে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শ্রীলঙ্কা সেটা করতে পেরেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। পাকিস্তান আজকে ক্যাচ মিস করেছে। আমরাও ক্যাচ মিস করেছি।’
বিসিবি সভাপতির মতে, ছোট ভুলগুলো ঠিক না করলে বাংলাদেশের অবস্থার পরিবর্তন ঘটবে না, ‘ছোট ছোট ভুলগুলো আমরা যতদিন পর্যন্ত ঠিক করতে না পারবো, ততদিন পর্যন্ত এরকম এ অবস্থা থাকবে। আমার ধারণা আমাদের যে দল আছে আমার দৃঢ় বিশ্বাস অনেক ভালো দল। এখন রেজাল্ট (বিশ্বকাপে) কী হবে জানি না কিন্তু আমরা ভালো দল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা