দেখেনিন অনেক দিন পর হার্ডহিটিং ব্যাটিং করে যত রান করলেন সাব্বির
এই প্রস্তুতি সামনে থেকে পরখ করছেন বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল এডভাইজার শ্রীধরন শ্রীরাম। আজ মিরপুরে দুটি দল হয়ে ম্যাচ প্র্যাকটিস করছে টাইগাররা। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এই অনুশীলনে আছেন এইচপির কয়েকজন ক্রিকেটারও।
দুই দলের এই প্রস্তুতি ম্যাচ ৪ ওভার খেলা হয়ে বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। প্রথমে ব্যাট করা দল ৪ ওভারে ২ উইকেটে তুলেছে ৩৫ রান। ওপেনিং করেছেন মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমান।
মিরাজ সুবিধা করতে পারেননি। প্রথমবার ৪ করে রানআউটের কবলে পড়েছেন। পরেরবার ২ রানে ক্যাচ আউট হয়েছেন এইচপির পেসার রিপন মন্ডলের বলে। তবে সাব্বির রহমান ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছেন। ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত আছেন হার্ডহিটিং এই ব্যাটার।
নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে নেমেছিলেন। মোস্তাফিজুর রহমানের বলে শূন্য করেই সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি। বৃষ্টি থামলে পুনরায় খেলা মাঠে গড়াবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?