৩ ফরম্যাটে একই অধিনায়ক রাখা বাস্তবসম্মত নয়: কামিন্স
আপাতত টেস্ট অধিনায়কত্বের বাইরে কিছুই ভাবছেন না কামিন্স। তবে ওয়ানডে অধিনায়কত্বের প্রস্তাব যদি আসে সেটা লুফে নেয়াও সম্মানের, এমনটা মনে করছেন এই ফাস্ট বোলার।
তিনি বলেন, 'তিন ফরম্যাটে অধিনায়কত্ব পেলে আপনাকে সবগুলো ম্যাচ খেলতে হবে। এটা একেবারেই বাস্তবসম্মত নয়। যদি প্রস্তাব পাই এবং সেভাবে কাজ করতে পারি তাহলে সেটা হবে দারুণ সম্মানের। কিন্তু যদি না পাই (অধিনায়কত্ব), সেটাও ভালো। টেস্ট অধিনায়কত্বের বাইরে আমি কিছুই ভাবছি না। এই ফরম্যাটে কাজ করার আরও অনেক বাকি আছে।'
কয়েক বছর আগেও ক্রিকেটে দেখা যেতো, একই অধিনায়ক কয়েক ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু বর্তমানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের রোহিত শর্মা এবং পাকিস্তানের বাবর আজম ছাড়া আর কেউই একই সঙ্গে তিন ফরম্যাটের নেতা নন।
এর মধ্যে উইলিয়ামসন ও রোহিত সারা বছরই পান পর্যাপ্ত বিশ্রাম, তাদের বদলে নেতৃত্ব দিয়ে থাকেন অন্যরা। কামিন্সের মতে, কোনও ফাস্ট বোলার যদি নেতৃত্ব পান তাহলে সহ-অধিনায়কদেরও বাড়তি দায়িত্ব নিতে হতে পারে।
কামিন্স আরও বলেন, 'যদি কোনও বোলার নেতৃত্ব পায়, তাহলে অন্য ফরম্যাটে আপনি কোনটা আগে খেলবেন- তা নিয়েও ভাবতে হবে। সহ-অধিনায়ক রাখা যেতে পারে। একজন উইকেটরক্ষক বা একজন ব্যাটারকে।'
'তবে আমরা যেসব দেখে বড় হয়েছি, তা অনেকটাই বদলে গেছে। অধিনায়করা আগে একভাবে দল পরিচালনা করত, তবে এখন সূচিতে খেলা অনেক বেড়ে গেছে। ব্যাপারগুলোকে এখন ভিন্নভাবে দেখতে হবে। নির্ভর করে আপনি কীভাবে কাঠামো সাজান তার ওপর।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা