ভারতকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ম্যাচের শুরু থেকেই ভারতকে চাপে রাখে বাংলার মেয়েরা। এর আগে কখনও ভারতকে না হারানো বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কেন না, গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমি-ফাইনালে পাওয়া যাবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেপালকে।
সেই লক্ষ্যে নেমে প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সাবিনা-সানজিদারা। তার সুফল আসে ১২ মিনিটের মাথায়। স্বপ্নার দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি খুব বেশি।
মাত্র ১০ মিনিটের ব্যবধানে ২২ মিনিটের মাথায় শ্রীমতি সরকারের গোলে ব্যবধান বাড়ে ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণে দিশেহারা ভারত তৃতীয় গোল হজম করে ৫২ মিনিটের মাথায়। দ্বিতীয় গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন স্বপ্না।
বাকি সময়ে আর কোনও গোল না হওয়া ৩-০ গোলে ভারতকে প্রথমবার হারিয়ে নারী সাফ ফুটবলের সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)