পাকিস্তানের বিপক্ষে হারের পর ঘুমোতে পারেননি অর্শদীপ
তবে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে হারা ম্যাচে অর্শদীপ খলনায়ক বনে গিয়েছিলেন। ডেথ ওভারে ভালো করলেও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ড্রপ করেন এই তরুণ। যা নিয়ে হয় তিনি পড়েন সমর্থকদের তোপের মুখে।
ওই ম্যাচে শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৭ রান। অর্শদীপ নিজের দ্বিতীয় বলটি ইয়র্কার দিতে গিয়ে ফুলটস করে বসেন। আসিফ আলি চার মেরে পাকিস্তানের জয়ের হিসেব সহজ করে দেন। এই আসিফেরই ক্যাচ ফেলেছিলেন অর্শদীপ।
শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে ‘ভুল’ করে রাতে ঘুমোতে পারেননি অর্শদীপ, জানালেন তার কোচ যশবন্ত রাই। তিনি বলেন, ‘অন্য যে কোনো খেলোয়াড়ের মতো অর্শদীপ কিছুটা চাপের মধ্যে ছিল। কিন্তু তারপর আমরা তাকে বলেছিলাম যে, সে তার সেরা চেষ্টা করেছে এবং আর চিন্তা করার দরকার নেই।’
যশবন্ত যোগ করেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তার সঙ্গে কথা বলেছিলাম। সে আমাকে জানায়, ম্যাচের পর সারারাত ঘুমোতে পারেনি। অর্শদীপ আমাকে বলেছিল যে, আমি ট্রলকে পাত্তা দেই না। কিন্তু আমি ভাবছিলাম, কীভাবে আমার ইয়র্কার ফুল টস হয়ে গেলো!’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন