ব্রেকিং নিউজ: দুর্নীতি ইস্যুতে সাসপেন্ড পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদি
কেবল দুর্নীতি করার প্রস্তাব নয়, এই বাঁহাতি স্পিনার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অ্যান্টি করাপশন কোডের আরও দুটি আইন ভঙ্গ করেছেন। এই মুহূর্তে নিষিদ্ধ না করলেও এই ক্রিকেটারকে ১৪ দিনের মধ্যে নিজের অবস্থান জানানোর সুযোগ দিয়েছে পিসিবি। এই সময়ের মধ্যে নিজের অবস্থান জানাতে ব্যর্থ হলে আরও বড় শাস্তি নেমে আসতে পারে এই ক্রিকেটারের ভাগ্যে।
ক্রিকেট থেকে সাসপেন্ড হওয়ায় পাকিস্তানে চলমান টি-টোয়েন্টি কাপে আর খেলতে পারবেন না আফ্রিদি। এ ছাড়াও এই বিষয়ে পুরোপুরিভাবে কোনো সিদ্ধান্তে আসার আগ পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট কিছুতেই যোগ দিতে পারবে না এই ক্রিকেটার।
পিসিবি এই ক্রিকেটারের বিরুদ্ধে কোন কোন অপরাধের জন্য চার্জ এনেছে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। তবে এটুক নিশ্চিত হওয়া গেছে পিসিবির অ্যান্টি করাপশন কোডের ৪.৭.১ ধারার অধীনে এই সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত পিএসএলে মুলতান সুলতানের হয়ে ৫ ম্যাচে ৮ উইকেট নেওয়ায় ৩৫ বছর বয়সী আফ্রিদি চলতি বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে ডাক পেয়েছিলেন। কিন্তু মূল একাদশে সুযোগ পাননি।
আফ্রিদির আগে দুর্নীতি ইস্যুতে পিসিবিকে না জানানোতে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং শাহজাইব হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live