ব্রেকিং নিউজ: একাধিক চমক দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি
এই স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অপরদিকে অনেকটা আকস্মিকভাবে বিশ্বকাপ যাত্রায় আছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া এশিয়া কাপের দলে থাকা মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ায় এই স্কোয়াডে থাকছেন না।
অপরদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন আরেক উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে থাকছেন তিনি।
এছাড়াও এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন তিন ওপেনার এনামুল হক বিজয়, নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমন। দলে ফিরেছেন ইনজুরির কারণে এশিয়া কাপ না খেলা লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং হাসান মাহমুদ।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানও। যদিও তাকে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া গত কয়েকদিন মিডিয়ার আলোচনায় থাকা সৌম্য সরকারও আছেন স্ট্যান্ড বাই তালিকায়। এই দুজনের সঙ্গে পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনকেও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ।
স্ট্যান্ড বাই- শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী ও সৌম্য সরকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live