গোপন তথ্য ফাঁস: যার কথায় বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া হয়েছে মাহমুদউল্লাহকে
কন্সালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ভবিষ্যত পরিকল্পনায় ঠাই হয়নি মাহমুদউল্লাহর। তাই অভিজ্ঞ এই ব্যাটারকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা, এমনটাই জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।
১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৩.৫৭ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ১২২। তবে রিয়াদ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও বিবর্ণ তিনি। ফিনিশার হিসেবে খেলা রিয়াদ রান তুলেছেন ১১৭.৩০ স্ট্রাইক রেটে।
বয়স যত বেড়েছে বড় শট খেলার প্রবণতা ততই কমেছে রিয়াদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পর থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টিতে ১৮.৪ গড়ে ২৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ১০১.৫৫। এই পরিসংখ্যান আধুনিক সময়ের ফিনিশারের সঙ্গে বড্ড বেমানান।
নান্নু বলেন, 'মাহমদউল্লাহর প্রতি আমাদের সম্মান আছে, আমাদের জাতীয় দলের হয়ে অনেক ভালো ভালো খেলা আমাদের উপহার দিয়েছে। আমাদের টি-টোয়েন্টির যে পরামর্শক (শ্রীরাম) তার একটা পরিকল্পনা আমাদের দিয়েছে এবং আগামী এক বছরের যে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেটার জন্য একটা ভিন্ন পরিকল্পনা। তো সেই পরিকল্পনা মতেই টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে মাহমুদউল্লাহকে বাদ দেয়া হয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা