ত্রিদেশীয় সিরিজের টি-২০ বিশ্বকাপের আগে আরও ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ ও দিনক্ষণ
এই কারণে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন প্রস্তুতির জন্য দেশের বাইরে পাঠানো হতে পারে বাংলাদেশ দলকে। শেষ পর্যন্ত সেটি হতে যাচ্ছে। আরব আমিরাত দলের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ টি-টোয়েন্টি দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দল নিয়েই বিশ্বকাপের প্রস্তুতির জন্য ২২ সেপ্টেম্বর দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে চারদিনের প্রস্তুতি ক্যাম্প। এর অংশ হিসেবে আরব আমিরাতের জাতীয় দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রস্তুতি শেষে ২৭ তারিখ দেশে ফিরবে টাইগাররা। ৩০ সেপ্টেম্বর ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশ্যে নিউজিল্যান্ডের উদ্দেশ্য রওনা হবে জাতীয় দল। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live